দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে কার্যকর হওয়া এই নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতন কাঠামো অনুমোদিত হয়।
নতুন এই আদেশ অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে বাড়তি সুবিধা পাবেন, যা গত ৩০ জুন আহরিত বেতনের সাথে যুক্ত হবে। পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ হারে সুবিধা পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ সুবিধা কার্যকর হবে এবং গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় সংশ্লিষ্টরা বকেয়া বেতনও পাবেন।
বেতন কাঠামো অনুযায়ী, প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে অন্যান্য সব ভাতা কার্যকর হবে এবং পেনশনভোগীরাও নতুন কাঠামোর যাবতীয় সুবিধা ভোগ করবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছিল, যা চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। চাকরির আরও তথ্য: দ্রুতই নতুন এই কাঠামো অনুযায়ী তাঁদের বেতন-ভাতা প্রদান প্রক্রিয়া শুরু হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। চাকরির আরও তথ্য: একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন। চাকরির আরও তথ্য: নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। চাকরির আরও তথ্য: গত ৩১ আগষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। চাকরির আরও তথ্য: সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।





