১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশ:

আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানা গেছে। ঢাকা ও নয়াদিল্লি বর্তমানে এই সফরসূচি চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষভাগ বা নভেম্বরের শুরুর দিকে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব গ্রহণের পর সফর প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হবে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

দুই দেশের উচ্চপর্যায়ের সম্পর্কের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অমীমাংসিত ইস্যুটি সফর বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালে মোদি তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দিয়েছিলেন। তবে গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যে গুঞ্জন শোনা গিয়েছিল, তার সত্যতা এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত বা অস্বীকার করেনি। তবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল গত ১৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেছিলেন কি না—এমন খবরের সত্যতা উভয় পক্ষের কেউই নিশ্চিত কিংবা অস্বীকার করেনি।

শেয়ার করুন