৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় কানাডা হাইকমিশনে নিয়োগ, জেনে নিন আবেদনের নিয়ম

প্রকাশ:

ঢাকাস্থ কানাডা হাইকমিশন ‘কমন সার্ভিসেস ক্লার্ক’ পদে নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী নারী ও পুরুষ উভয়ই যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা বছরে নির্দিষ্ট বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

চাকরির প্রধান শর্তাবলি

  • পদসংখ্যা: একটি।
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • অভিজ্ঞতা: অফিসের প্রশাসনিক কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
  • অন্যান্য দক্ষতা: অফিস পরিচালনার সাধারণ কার্যপদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা

  • কর্মস্থল: কানাডা হাইকমিশন, ঢাকা।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কাজের সময়: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (স্বল্প নোটিশে ওভারটাইম করার মানসিকতা থাকতে হবে)।
  • বেতন: বছরে ১০,৫৫,৩৫১ টাকা (অপরিবর্তনযোগ্য)।
  • অন্যান্য: বেতন ছাড়াও বোনাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলী ও বিজ্ঞপ্তিটি দেখতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।

  • কর্মক্ষেত্র: অফিসে।
শেয়ার করুন