জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিআইসিডিএ) তাদের সেবার চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কন্টেইনার হ্যান্ডলিং খাতে গড়ে ৯.৮৫ শতাংশ হারে সারচার্জ বৃদ্ধি করা হয়েছে, যা সোমবার থেকেই কার্যকর করা হয়েছে।
বিআইসিডিএ মহাসচিব রুহুল আমিন সিকদার এ বিষয়ে জানান, সরকারিভাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের ফলে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে, যা শতাংশের হিসেবে ১৭.৪ শতাংশ বৃদ্ধি। এই বাড়তি ব্যয়ের বোঝা সমন্বয় করতেই কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন পর্যায়ে চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের আওতায় মোট ছয়টি খাতে চার্জ সমন্বয় করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কন্টেইনার আনা-নেওয়া, ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত পরিবহন এবং রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনার হ্যান্ডলিং। এছাড়া জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে কন্টেইনার তোলা ও বন্দর পর্যন্ত পরিবহনের ক্ষেত্রেও বাড়তি চার্জ কার্যকর হয়েছে।
রপ্তানি পণ্যের কন্টেইনারের ওজন পরিমাপ (ভিজিএম) সংক্রান্ত সেবায় চার্জ বাড়ানো হয়েছে। এর মধ্যে লোড ইয়ার্ড থেকে ওয়েইং স্কেল পর্যন্ত পরিবহন, ওজন পরিমাপ এবং পুনরায় ইয়ার্ডে কন্টেইনার স্থান্তান্তরের প্রক্রিয়া অন্তর্ভুক্ত। একই সাথে আমদানি পণ্য ডেলিভারির ক্ষেত্রেও খরচ বেড়েছে। এর আওতায় চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, ডেলিভারি ইয়ার্ডে কন্টেইনার সংরক্ষণ এবং শ্রমিকদের মাধ্যমে ট্রাকে পণ্য ডেলিভারি দেওয়ার মতো সেবাগুলোতে বাড়তি অর্থ গুণতে হবে সংশ্লিষ্টদের। চাকরির আরও তথ্য: সোমবার বিআইসিডিএ’র এক বিজ্ঞিপ্তিতে ৬টি ক্ষেত্রে ‘সারচার্জ’ বাড়ানোর কথা বলা হয়েছে। চাকরির আরও তথ্য: আমরা সবগুলোতে গড়ে ৯.৮৫ শতাংশ করে বাড়িয়েছি; যেটা আজ থেকে কার্যকর হচ্ছে।





