১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

প্রকাশ:

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশটিকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানকে ধ্বংস করা অথবা নতুন কোনো চুক্তিতে আসার মতো দুটির একটি পথ বেছে নিতে হবে। এই সিদ্ধান্তের সময় ঘনিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। আপনাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দিই, অথবা আমরা একটি চুক্তি করি—সেটির সময় কিন্তু দ্রুত এগিয়ে আসছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও তিনি দাবি করেছেন।

শেয়ার করুন