ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা নানা পাটেকার আর আমাদের মাঝে নেই। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুর ঠিক চারদিন আগে গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলায় আয়োজিত একটি অনুষ্ঠানে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। ডোনা পাওলার ‘তাজ সিদাদে দে গোয়া’ হোটেলে ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল, স্টেট-১’-এর নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন নানা। অনুষ্ঠানে ২০২৬-২৭ মেয়াদের জন্য রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজশ্রী এ. খান্ডেপারকার। সাদা কুর্তা ও গলায় গামছা পরা নানা পাটেকারকে ওই অনুষ্ঠানে বেশ প্রাণবন্ত দেখা গিয়েছিল।
অনুষ্ঠানে গোয়ার প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা। তিনি রাজনীতিক পারিকরের কর্মশৈলীর ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যের এক পর্যায়ে মৃত্যুর চিরন্তন সত্য নিয়ে তিনি গভীর ও আবেগঘন কিছু কথা বলেন। নানা পাটেকার সেদিন উপস্থিত দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আগামীকাল আমি এখানে থাকব কি না, তা আমি নিশ্চিত নই। প্রতিটি মানুষের জীবনেই এই চূড়ান্ত পরিণতি অনিবার্য। জীবন শেষ হওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি যা করতে চাই তা কি সত্যিই করছি? তার এই কথাগুলোই এখন ভক্তদের কাছে এক করুণ স্মৃতির মতো মনে হচ্ছে। মৃত্যুর ঠিক চার দিন আগে তার এই মন্তব্য এখন সবার মনে গভীর হাহাকার তৈরি করেছে।





