৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পাসে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ: বেতন ও সুযোগ-সুবিধা

প্রকাশ:

এভারকেয়ার হাসপাতাল ঢাকা (সাবেক অ্যাপোলো হাসপাতাল) কুক ও সহকারী কুক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী ও পুরুষ উভয়ই এ পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা।
  • পদের নাম: কুক বা সহকারী কুক।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
  • অভিজ্ঞতা: রান্নার কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • অন্যান্য দক্ষতা: বাংলা ও চাইনিজ খাবার তৈরিতে পারদর্শী হতে হবে।
  • বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর।
  • চাকরির ধরন: ফুলটাইম।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, বাৎসরিক প্রফিট শেয়ারিং, ইউনিফর্ম ও ডিউটিরত সময়ে খাবারের সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপিসহ আবেদনপত্র আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এভারকেয়ার হাসপাতাল ঢাকার মেইন গেটে কর্মরত সিকিউরিটি গার্ডের নিকট জমা দিতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • এক নজরে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
  • পদসংখ্যা: নির্ধারিত নয়।
  • অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
  • আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬।
শেয়ার করুন