রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কাছ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া নারীদের একজনের বয়স ৬০ বছর এবং অন্যজনের বয়স ৫৮ বছর। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পরিদর্শক মো. ফারুক।





