শুভ সকাল। আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রায় দেড় বছর ধরে চীনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর বাংলাদেশ বিমানবাহিনীর জন্য যুদ্ধবিমান জে-১০সিই কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। সাম্প্রতিক সময়ে আলোচিত চীনের তৈরি ওই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসার পর কঠোর অভিবাসনবিরোধী নীতি গ্রহণ করেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসনবিরোধী কঠোর অভিযান চলছে।
রংপুর শহর সুখের শহর বলে পরিচিত। সেই শহরে নিশ্চিন্ত বাস করাও আর নিরাপদ নয়। এক বাসায় চার খুনের কারণ যা-ই হোক, শহর যে অনিরাপদ, তা কি অসত্য? এই শহর কি আর ফিরবে সুখের শহরে?
ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়। প্রতিদ্বন্দ্বিতা, কথা-কাটাকাটি, উদ্যাপন—সবই খেলার অংশ। কিন্তু সেই উত্তেজনা যখন শারীরিক সংঘর্ষে গড়ায়, তখন প্রশ্ন ওঠে খেলোয়াড়দের আচরণ নিয়ে। ভারতের দুই তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সোয়ালের সাম্প্রতিক দুটি ঘটনা সেই আলোচনাই সামনে এনেছে।
সম্প্রতি ২৩ বছর পর ক্যামেরার সামনে ফিরে এসে মালিনী নিজেই বললেন, ‘আমি বেঁচে আছি। আমি এখানেই আছি।’ এই একটি বাক্য যেন বহু বছরের কৌতূহলের অবসান ঘটিয়েছে।





