তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রকাশ:

আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ১/১১ সরকারের আমলে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তৎকালীন অবৈধ সরকার ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করেছিল। কারাবন্দী থাকা অবস্থায় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিভিন্ন মামলায় জামিন পেয়ে তিনি মুক্তি পান। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে জামিন পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আজ তার কারামুক্তির ১৯ বছর পূর্ণ হলো।

শেয়ার করুন