চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ:

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যদি এই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যর্থ হন, তবে তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার পর ডা. আসাদুর রহমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ সারা দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলেও, দ্রুততম সময়ের মধ্যে এই নির্দেশনা কার্যকর করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন।

শেয়ার করুন