রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে

প্রকাশ:

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। রবিবার (২৩ আগস্ট) ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, সে বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রোহিঙ্গাদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। আমরা বলতে চাই, তারা মানুষ।’ এছাড়া রোহিঙ্গা সংকটে সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি জনগণের সমর্থন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন