বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রকাশ:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামের দুই যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং তিনি একজন ছাত্র ছিলেন। অপর নিহত মুজাহিদুল ইসলাম সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে, যিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে কিংবা কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪: ৪৬আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৪: ৪৯

শেয়ার করুন