নেপাল ও তিব্বত সীমান্তে নতুন বন্যার সতর্কবার্তা বিশেষজ্ঞদের

প্রকাশ:

হিমালয়ের পাদদেশে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল এবং প্রতিবেশী চীনের তিব্বত অঞ্চলে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন।

ভয়াবহ এই বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ওই অঞ্চলে নতুন করে আরও একটি বিধ্বংসী বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডুভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বিভাগের প্রধান চিয়াংগং ঝাং এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, নেপাল-চীন সীমান্তের একটি নদীর উজানে এখনো ধ্বংসাবশেষের বিশাল বাধা জমে আছে। এই বাধা ভেঙে পড়লে আবারও বড় ধরনের বন্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তের সাম্প্রতিক বিপর্যয় এই ঝুঁকির ভয়াবহ দিকটিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ ধস, আকস্মিক বন্যা এবং পাহাড়ি নদীতে ধ্বংসাবশেষের প্রবল স্রোত যদি একসঙ্গে তৈরি হয়, তবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

শেয়ার করুন