ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনস্বাস্থ্য সুরক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং নির্ভরযোগ্য মৃত্যুতথ্য প্রাপ্তির লক্ষ্যে দেশের মেডিকোলিগ্যাল মৃত্যু তদন্ত ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিটি সন্দেহভাজন মৃত্যুর যথাযথ তদন্ত, কারণ নির্ধারণ ও নিবন্ধন জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য উপাদান বলে তারা মনে করছেন।
রাজধানীর একটি হোটেলে গত ৬ ও ৭ই জুলাই দুই দিনব্যাপী মেডিকোলিগ্যাল ডেথ ইনভেস্টিগেশন (এমএলডিআই) বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় সহযোগিতা করেছে ভাইটাল স্ট্র্যাটেজিস, হাওয়ার্ড ইউনিভার্সিটি এবং সুইস ট্রপিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মি বলেন, একটি কার্যকর মেডিকোলিগ্যাল মৃত্যু তদন্ত ব্যবস্থা অস্বাভাবিক, সন্দেহজনক ও দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি জননিরাপত্তা ও জনস্বাস্থ্য উন্নয়নের জন্যও সহায়ক।
সচিব ফারাহ শাম্মি আরও উল্লেখ করেন, বাংলাদেশ স্বাস্থ্যব্যবস্থা, ডিজিটাল সেবা এবং সিভিল রেজিস্ট্রেশন ও ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) ব্যবস্থায় উন্নতি করলেও মেডিকোলিগ্যাল তদন্তে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রশিক্ষিত ফরেনসিক বিশেষজ্ঞের স্বল্পতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আধুনিক প্রযুক্তির অভাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি কার্যকর তদন্তের ক্ষেত্রে বড় বাধা। তিনি হাসপাতালে আনা মৃত ব্যক্তিদের ব্যবস্থাপনায় মরদেহের যথাযথ শনাক্তকরণ, সঠিক নথিভুক্তকরণ, আইনি প্রক্রিয়া অনুসরণ এবং স্বজনদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করার ওপর জোর দেন। এ ছাড়া ময়নাতদন্ত নিয়ে জনগণের সামাজিক ও ধর্মীয় সংবেদনশীলতার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ ও সেবামুখী হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বক্তারা জানান, মৃত্যুর সঠিক কারণসংক্রান্ত তথ্য জনস্বাস্থ্য নীতি প্রণয়ন ও সম্পদের দক্ষ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ব্যবস্থা শক্তিশালী করতে জাতীয় নির্দেশিকা ও মানসম্মত কার্যপদ্ধতি প্রণয়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তির আধুনিকায়ন এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, ফরেনসিক মেডিসিন বিভাগ, স্থানীয় প্রশাসন ও সিআরভিএস কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। এ ছাড়া বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ, হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রফেসর অলগা জোস, সিআরভিএস কান্ট্রি লিড শুভশ্রী দাস, ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কোঅর্ডিনেটর মো. নজরুল ইসলাম ও মো. মঈন উদ্দিন প্রমুখ।
রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত দু’দিনব্যাপী (৬-৭ই জুলাই) মেডিকোলিগ্যাল ডেথ ইনভেস্টিগেশন (এমএলডিআই) বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে কর্মশালাটি Vital Strategies, Howard University এ





