হামের উপসর্গে একদিনে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রকাশ:

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে চারজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ৩৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হিসাব অনুযায়ী, সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়সীমার মধ্যে মোট ১৯ হাজার ৪৪৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুন