ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশ:

ফ্যাসিবাদ যেন আর কখনোই পুনর্বাসিত হতে না পারে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা যাতে নিজেরা ফ্যাসিস্ট হয়ে না ওঠেন, তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশের পথে আমাদের হাঁটতে হবে, যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ যেন আবার পুনর্বাসিত না হয় এবং আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করতে হবে। তিনি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে মনোনিবেশ করার আহ্বান জানান।

জুলাই বিপ্লবের ভয়াবহতা স্মরণ করে আইনমন্ত্রী বলেন, সেই আন্দোলনে ২০ দিনে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় প্রায় ৩০০ মানুষ হাত, পা কিংবা মাথা হারিয়ে পঙ্গুত্ববরণ করেছেন। এছাড়া অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, মানুষের মতো মুখ থাকলেও মানুষের মুখোশ পরে রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়েছে।

যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের প্রতি ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, আপনারা যেখানেই থাকুন, চোখ খুলুন। যদি কোনো অপরাধ হয় তবে তা আঙুল দিয়ে দেখিয়ে দিন। সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক হিসেবে এটি আপনাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আরও বলেন, ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর মানবিক কার্যক্রমের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি নীরবে কাজ করে যাচ্ছে। মানুষের মতো তাদেরও অধিকার রয়েছে এবং তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান, ইরান দূতাবাসের প্রথম কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা’।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, ‘‘জুলাই বিপ্লবের সময় ২০ দিনে পাখির মতো গুলি করে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে রাস্তায় হত্যা করা হয়েছে। প্রায় ৩০০ মানুষ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ মাথা হারিয়েছেন।’’

শেয়ার করুন