দায়িত্ব নেয়ার পর সব অপরাধের বিচার নিশ্চিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে এবং এই সময়ের মধ্যে সংঘটিত প্রতিটি অপরাধের অভিযুক্তদের পুলিশ বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে এমন কোনো অপরাধ নেই যার অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়নি, আর এটিই বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব।

আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী বলেন, পুলিশসহ সকল বাহিনীকে তারা দায়িত্ব গ্রহণের সময় ভঙ্গুর অবস্থায় পেয়েছিলেন। তবে গত ছয় মাসে বাহিনীগুলোর মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং তারা এখন অপরাধ দমনে সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। তিনি মাঝেমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর এই প্রচেষ্টার প্রশংসাও করেন বলে জানান।

সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনা ঘটার যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। একইভাবে রামিসা হত্যাসহ জাতীয়ভাবে আলোচিত বা অনালোচিত প্রতিটি অপরাধের বিষয়ে সরকার যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও জানান, ক্ষেত্রবিশেষে সমাজের চাহিদা অনুযায়ী দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রেও সরকার সহযোগিতা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।

সম্প্রতি রংপুরে একই পরিবারের ৪ জনের হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ রকম রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয়নি প্রত্যেকটা অপরাধ আমরা এড্রেস করতে পেরেছি। যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি। আদালতের কাছে স

শেয়ার করুন