কেরানীগঞ্জে মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশ:

পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের জরুরি কাজের জন্য আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সংস্কার কাজ চলাকালীন সময়ে উল্লিখিত এলাকাগুলোর পার্শ্ববর্তী স্থানগুলোতে গ্যাসের স্বল্পচাপ সৃষ্টি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন