আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছেন।

ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং এর প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন