ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

প্রকাশ:

রাজধানী ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। এই নীতিমালার মাধ্যমে রিকশার চলাচলের এলাকা, যানবাহনের মান, কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুনির্দিষ্ট করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরার সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এর ফলে জনচলাচলে কিছু সুবিধা তৈরি হলেও যানজটসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া চালকদের প্রশিক্ষণের অভাব এবং এসব যানবাহনের কারিগরি নিরাপত্তা ও মানসম্মত হওয়া নিয়েও সরকার চিন্তিত। এসব বিষয় মাথায় রেখেই সরকার দ্রুত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শেয়ার করুন