দেশের শীর্ষস্থানীয় গ্লোবাল ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ তাদের রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর বারিধারা ও সাতমসজিদ রোডে দুটি নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। শহরের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় আধুনিক রিটেইল কনসেপ্টের আদলে স্টোরগুলো সাজানো হয়েছে, যা গ্রাহকদের কাছে ব্র্যান্ডটির সর্বশেষ পণ্য সম্ভার আরও সহজলভ্য করে তুলবে।
স্টোর দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফারিয়া ইয়াসমিন বলেন, প্রতিটি প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরাম, স্টাইল ও গুণগত মান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ঢাকায় নতুন এই দুটি স্টোর চালুর মাধ্যমে বাটার উপস্থিতি আরও শক্তিশালী হলো।
নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরগুলোতে নারী, পুরুষ ও শিশুদের জন্য বাটার সর্বশেষ ফুটওয়্যার ও লাইফস্টাইল পণ্যের বিস্তৃত কালেকশন রাখা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাটা তাদের গ্রাহকদের আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা প্রদান নিশ্চিত করতে চায়।





