বন্যাবিধ্বস্ত নেপালকে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

প্রকাশ:

নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ঢাকা জানিয়েছে, নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার এবং দেশটির জনগণ অত্যন্ত উদ্বেগের সাথে নেপালের এই দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নেপালে এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং দেশটির সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে ঢাকা। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালকে সব ধরনের সহায়তার প্রস্তাব পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন