প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অসুস্থ হয়ে ঢাকায় এটিএম নুরুল বশর

প্রকাশ:

কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদের প্রশাসক এবং সাবেক সংসদ সদস্য ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকালে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রীর একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি অসুস্থবোধ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেখানে উপস্থিত থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এটিএম নুরুল বশর চৌধুরী কক্সবাজারের রাজনীতিতে একজন দীর্ঘদিনের পরিচিত মুখ। রাজনৈতিক অঙ্গনে তিনি মানবিক, সহনশীল এবং সব মহলে গ্রহণযোগ্য নেতা হিসেবে সমাদৃত। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মহেশখালী ও কুতুবদিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় মসজিদ, মন্দির ও দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে দোয়া, মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

রোববার (৯ আগস্ট) সকালে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত ছিলেন নুরুল বশর চৌধুরী।

শেয়ার করুন