মেধাক্রম ও স্বচ্ছতার ভিত্তিতে আনসারে নিয়োগ নিশ্চিত করছে কর্তৃপক্ষ

প্রকাশ:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মেধাক্রম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি জোর দিয়ে বলেন, কেবল যোগ্য, শারীরিকভাবে সক্ষম ও দক্ষ প্রার্থীদেরই বাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার কালিয়াকৈরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাহিনীর সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক আরও জানান, আনসার-ভিডিপিকে আরও আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বহুমুখী কাজ চলমান রয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে নানা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে মেডিকেল পরীক্ষা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি দৌড়সহ বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ছাড়াও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাপরিচালক তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বাহিনীর প্রশাসনিক সংস্কার, নিয়োগে স্বচ্ছতা আনয়ন এবং আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৮: ২৭আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৮: ২৯

আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আনসার-ভিডিপিকে আরও আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

শেয়ার করুন