অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

প্রকাশ:

প্রখ্যাত লেখক, গবেষক ও নিষ্ঠাবান শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (৬ জুলাই) দলটির সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুন এক যৌথ শোক বার্তায় এই শোক জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আবুল কাসেম ফজলুল হক তার অসাধারণ সাহিত্যকর্ম এবং শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো, যা দেশের শিক্ষাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য যে, ৮৬ বছর বয়সী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

শেয়ার করুন