আজ বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশ:

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য সংসদের এই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসন সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে।

অধিবেশনের কার্যপরিধি ও মেয়াদ সম্পর্কে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি ৫, ৭ বা ১০ দিনের একটি সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হবে। এছাড়া বিরোধীদলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন