এনজো ফার্নান্দেজকে দলে পেতে ২ হাজার কোটি টাকার প্রস্তাব ম্যানসিটির

প্রকাশ:

২০২৩ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এবার এই তারকাকে নিজেদের ডেরায় ভেড়াতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ব্লুজদের এই মিডফিল্ডারকে দলে নিতে সিটিজেনরা ১২০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭ কোটি ৪ লাখ টাকার একটি প্রস্তাব প্রস্তুত করেছে।

ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেস্কা নিজের মাঝমাঠ নতুন করে সাজাতে এনজো ফার্নান্দেজকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ফার্নান্দেজ নিজেও ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। ইত্তিহাদে এই আর্জেন্টাইন তারকাকে নিয়ে আসার পেছনে প্রধান ভূমিকা পালন করছেন সিটির বর্তমান কোচ মারেস্কা, যার সঙ্গে ফার্নান্দেজের বেশ ভালো সম্পর্ক রয়েছে।

মূলত মাঝমাঠের শক্তি বাড়াতে মরিয়া ম্যানসিটি। রদ্রি বার্সেলোনায় যোগ দেওয়া এবং বার্নার্দো সিলভা ও তিজানি রেইন্ডার্সের মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের ক্লাব ছাড়ায় সিটির মাঝমাঠে বড় শূন্যতা তৈরি হয়েছে। যদিও এই উইন্ডোতে ক্লাবটি ইলিয়েট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দিকে দলে নিয়েছে, তবুও ফার্নান্দেজকে পাওয়ার মাধ্যমে তারা মাঝমাঠের শক্তি পুরোপুরি ফিরে পেতে চায়।

শেয়ার করুন