রংপুর মহানগর পুলিশে নতুন কমিশনার হিসেবে মাহবুবুর রশীদের নিয়োগ

প্রকাশ:

রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদ। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবি’র ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য এক প্রজ্ঞাপনে রংপুর মহানগর পুলিশের তৎকালীন কমিশনার ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। উল্লেখ্য, ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ দেড় দশক পদোন্নতি বঞ্চিত থাকার পর গত বছরের ২৬ নভেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

শেয়ার করুন