দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: ডা. জাহেদ

প্রকাশ:

দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোনো ধরনের ঘাটতি এড়াতে বিপুল পরিমাণ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে দেশের গুদামগুলোতে ১৩ লাখ ৬৫৬ মেট্রিক টন সার মজুদ রয়েছে, যা আগের বছরের একই সময়ের ১৩ লাখ মেট্রিক টনের চেয়ে বেশি।

সার বিতরণে কিছু অনিয়মের বিষয়ে গণমাধ্যমে আসা খবরের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, বিতরণ ব্যবস্থায় সরকার কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যা কৃষক ও জনগণের স্বার্থে করা হচ্ছে। এই নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করতে গিয়ে কিছু জায়গায় সাময়িক অস্থিরতা বা সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া কিছু ডিলার বরাদ্দকৃত সার উত্তোলন না করার ফলেও কিছু এলাকায় সমস্যা দেখা দিচ্ছে, তবে সরকার আশা করছে এই পরিস্থিতি বেশি দূর গড়াবে না।

সংবাদ সম্মেলনে গ্যাসের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জের বিষয়টিও তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, গ্যাসের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে প্রায় দুই বছর সময় প্রয়োজন। তবে এর অর্থ এই নয় যে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ থাকবে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

দেশে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার গুদাম মজুদ আছে।

২০২৫-২৬ অর্থবছরের এ সময় সারের মজুদ ছিল ১৩ লাখ মেট্রিক টন।দেশের কোনো কোনো জায়গায় সার বিতরণে অনিয়মের খবর পত্রিকায় আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটি তারা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।সার বিতরুণে কিছুটা অনিয়ম আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্

শেয়ার করুন