অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট

প্রকাশ:

আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উদ্বোধনের পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও উল্লেখ করেন, ইতোমধ্যে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। এসব এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা সাপেক্ষে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন