জনপ্রিয় ব্র্যান্ড 'রূপচাঁদা' তাদের পণ্য তালিকায় নতুন করে আটা, ময়দা ও সুজি যুক্ত করেছে। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)-এর এই উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে ব্র্যান্ডটি নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদার কথা মাথায় রেখেই এই নতুন পণ্যগুলো বাজারে আনা হয়েছে। প্রতিটি ঘরে মানসম্মত ও নির্ভরযোগ্য খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার থেকেই বিইওএল এই নতুন ক্যাটাগরি যুক্ত করেছে। গ্রাহকদের কাছে বিশ্বস্ত গৃহস্থালি ব্র্যান্ড হিসেবে রূপচাঁদার গ্রহণযোগ্যতা এই নতুন সংযোজনের মাধ্যমে আরও বৃদ্ধি পাবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে।





