ট্রাম্প ও মেলানিয়ার কথোপকথন ঘিরে নেটদুনিয়ায় জল্পনা

প্রকাশ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি সংক্ষিপ্ত কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ আগস্ট) ফ্রিডম ২৫০ গ্রাঁ প্রি অনুষ্ঠানে। অনুষ্ঠান চলাকালীন দুজনকে একটি ভিউয়িং বুথে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে ট্রাম্প মেলানিয়ার দিকে ঝুঁকে কিছু কথা বলছেন। এসময় মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা যায়। কথোপকথনের কয়েক মুহূর্ত পরেই তিনি আসন ছেড়ে উঠে চলে যান। ভিডিওটির শব্দ অস্পষ্ট হওয়ায় তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাদের দেহভঙ্গি বিশ্লেষণ করে নানা মন্তব্য করছেন। কেউ কেউ লিপ-রিডিংয়ের মাধ্যমে কথোপকথনটি বোঝার চেষ্টা করছেন। যদিও তাদের মধ্যে কোনো ধরনের তর্ক বা বিরোধের সরাসরি প্রমাণ ভিডিওটিতে নেই, তবু অনেক ব্যবহারকারী তাদের আচরণে উত্তেজনা বা মতবিরোধ রয়েছে বলে ধারণা করছেন।

এই জল্পনার সঙ্গে ট্রাম্পের সহযোগী নাটালি হার্পের নামও জড়িয়েছে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলে নাটালি হার্পের ভূমিকা ও ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আগেও অনলাইনে আলোচনা হয়েছে। কিছু ব্যবহারকারী কোনো প্রমাণ ছাড়াই মেলানিয়ার চলে যাওয়ার কারণ হিসেবে নাটালি হার্পের উপস্থিতিকে দায়ী করার চেষ্টা করেছেন। তবে ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার ঠিক কী কথা হয়েছিল বা কেন তিনি আসন ত্যাগ করেছেন, তার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

শেয়ার করুন