পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

প্রকাশ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের কার্যবণ্টন সম্পন্ন করেছে সরকার। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বণ্টন করা হয়।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তারা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ক দায়িত্ব পালন করবেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, এই দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় অনুমোদন রয়েছে।

শেয়ার করুন