সচল হলো এক্সিলারেটের এলএনজি টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

প্রকাশ:

তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের মহেশখালীতে অবস্থিত আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নতুন আসা এলএনজি টার্মিনালে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বর্তমানে তারা টার্মিনালে থাকা মজুত থেকেই সরবরাহ কার্যক্রম শুরু করেছে.

এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর গত ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ ক্রমশ কমতে থাকে এবং গত বুধবার বিকেলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে নতুন জাহাজ আসার পর এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

শেয়ার করুন