সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে দেশবাসীর দোয়া চাইলেন তথ্যমন্ত্রী

প্রকাশ:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, তিনি দায়িত্ব পেয়েছেন এবং রোববার থেকে মন্ত্রণালয়ে অফিস করা শুরু করবেন। মন্ত্রণালয়ে যোগদানের পর কাজের পরিধি এবং বাস্তব সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আছে।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আরও বলেন, সবার সহযোগিতা পেলে এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে দায়িত্ব ভালোভাবে পালন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি বলেন, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবেই কাজ করতে পারবো। সবশেষে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

শেয়ার করুন