গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:

চলতি বছরে গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (০৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রীর মূল স্লোগান এবং তারা কেবল মুখে বলছেন না, বরং তা বাস্তবায়ন করতে যাচ্ছেন। চলতি মাসের নতুন বাজেট ঘোষণার সাথে সাথেই এই কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই বিষয়টির পর্যবেক্ষণ করছেন।

দেশের ওষুধ শিল্পের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। এখানকার বেশিরভাগ ওষুধ অত্যন্ত উচ্চমানের এবং বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে, যা ব্যবহার করে বিদেশের রোগীরাও সন্তুষ্ট।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের জন্য প্রচুর সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ ও সঠিক নীতিমালা পেলে তারা বিশ্বের অন্যতম সেরাটা দেখাতে পারেন। দিনশেষে এই সবকিছুর পেছনে সঠিক নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন