দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া বাজারে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। দৈনন্দিন চাহিদার একাধিক গুরুত্বপূর্ণ পণ্যে এই মূল্যছাড়ের পাশাপাশি বেশ কিছু নিত্যপণ্য আগের চেয়ে বেশ কম দামে কেনার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। স্বপ্নের বিভিন্ন আউটলেটে এই মূল্যছাড়ের তালিকায় রয়েছে দুধ, আটা, সয়াবিন তেল, রাইস ব্র্যান অয়েল, লবণ, চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, ডিম, নুডলস ও ডিটারজেন্টসহ গৃহস্থালির প্রয়োজনীয় নানা পণ্য।
বিশেষ অফারের আওতায় ৫০০ গ্রাম ফ্রেশ মিল্ক পাউডার ৬০ টাকা ছাড়ে ৪২০ টাকা এবং ১ কেজি ফ্রেশ মিল্ক পাউডার ১২৫ টাকা কমে ৮২৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ১ কেজি পুষ্টি প্লাস ৮০০ টাকা (ছাড় ১৫০ টাকা), ২ কেজি পুষ্টি আটা ৯৫ টাকা (ছাড় ৩৫ টাকা) এবং ২ কেজি এসিআই পিওর আটা ১০৫ টাকায় (ছাড় ২৫ টাকা) বিক্রি হচ্ছে। ভোজ্যতেলের ক্ষেত্রে ৫ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ৯৫৫ টাকা, ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১,০৪০ টাকা (ছাড় ১২০ টাকা) এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১,০৫০ টাকায় (ছাড় ১৬০ টাকা) কেনা যাচ্ছে।
রান্নাঘরের প্রয়োজনীয় অন্যান্য পণ্যের মধ্যে ১ কেজি ফ্রেশ লবণ ৩৪ টাকা, লুজ মিনিকেট চাল প্রতি কেজি ৫৫ টাকা, জিরাশাইল মিনিকেট চাল প্রতি কেজি ৫৮ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৪৮ টাকা (ঢাকা বিভাগ), আলু প্রতি কেজি ২৫ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৯০ টাকায় মিলছে। পাশাপাশি ওয়াও মসলা নুডলস, রিন ও হুইল ডিটারজেন্ট পাউডারসহ অন্যান্য গৃহস্থালি সামগ্রীতেও বড় ছাড় দেওয়া হচ্ছে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে ভোক্তাদের সংসারের খরচ ও ব্যয়ের চাপ কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আধুনিক খুচরা ব্যবসার ধারাবাহিকতায় পণ্যের গুণগত মান ও সহজলভ্যতার পাশাপাশি ক্রেতাদের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে এমন অফার অব্যাহত থাকবে বলে জানানো হচ্ছে।





