অর্থনীতিতে সংস্কার ও পে-স্কেল প্রণয়নের অগ্রগতি জানালেন মাহদী আমিন

প্রকাশ:

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, ভোটের কালি শুকানোর আগেই ইশতেহারে দেওয়া কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মাহদী আমিন সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে।

এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বলতে গিয়ে মাহদী আমিন অর্থনীতিতে সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজ অনেকটাই চূড়ান্ত হওয়ার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন