মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শারীরিক অসুস্থতার খবরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার সরকারপ্রধানের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি দোয়া করি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। মহান আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য এবং শক্তি দিন। আমাদের জাতির মূল্যবান এই বন্ধুর প্রতি আমি এবং বাংলাদেশের জনগণ শুভকামনা জানাই।

শেয়ার করুন