সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাক্ষাতের সময় সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এছাড়া বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া সাক্ষাতে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ এসময় পররাষ্ট্রমন্ত্রী ড.





