ফুটবলার মোহাম্মদ সালাহর নতুন ঠিকানা এখন তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পর। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ক্লাবটির সঙ্গে দুই বছরের একটি চুক্তি সম্পন্ন করেছেন তিনি। এখন থেকে ট্রাবজোনস্পরের হয়েই মাঠ মাতাবেন এই তারকা ফুটবলার।
নতুন এই চুক্তির ফলে সালাহ বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা।
এই চুক্তির মাধ্যমে তুরস্ক সুপার লিগে একটি নতুন রেকর্ড গড়েছেন সালাহ। তিনি এখন লিগটির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভিক্টর ওসিমেন।





