দারাজের ৮.৮ গ্রেট ৮ সেল ক্যাম্পেইন: থাকছে আকর্ষণীয় ছাড় ও অফার

প্রকাশ:

দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৮.৮ গ্রেট ৮ সেল’ শুরু করতে যাচ্ছে। “মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং দারুণ সব শপিং অভিজ্ঞতা। ক্যাম্পেইনটি শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।

গ্রাহকদের জন্য কেনাকাটার সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করতে ক্যাম্পেইনে থাকছে একাধিক ধামাকা অফার। এর মধ্যে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% পর্যন্ত ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া সাইট-জুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে, যা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইল সহ সকল ক্যাটাগরির কেনাকাটাকে আরও সাশ্রয়ী করবে।

বিশেষ সময়ের জন্য ব্র্যান্ডগুলোর বাড়তি ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যা ৭ আগস্ট রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত এবং পরবর্তীতে ৮, ৯ ও ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে। এছাড়া ৯ আগস্ট ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। পুরো ক্যাম্পেইন জুড়ে প্রতিদিন নির্দিষ্ট ক্যাটাগরিভিত্তিক নানা অফারও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটা আরও সহজ করতে দারাজ তার 'এভরিডে লো প্রাইস' (EDLP) অফারের আওতায় ‘দারাজ চয়েস’ চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করেছে। এখান থেকে কেনাকাটায় গ্রাহকরা ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি গিফট সহ ফ্রি ডেলিভারি’র মতো সুবিধা পাচ্ছেন। এই ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার, গোল্ড পার্টনার হিসেবে প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে রয়েছে গোদরেজ।

অনলাইন কেনাকাটাকে সুবিধাজনক করতে দারাজ তার পেমেন্ট পার্টনারদের সাথে বিভিন্ন অফার নিয়ে এসেছে। বিকাশ ব্যবহারকারীরা দারাজ চয়েস-এর সর্বনিম্ন ১৯৯ টাকার অর্ডারে ফ্ল্যাট ৫০ টাকা ছাড় এবং পুরো মাস জুড়ে প্রতি বুধবারে সর্বনিম্ন ৫৯৯ টাকার অর্ডারে ১২% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ডহোল্ডাররা ভাউচারের মাধ্যমে ১০% থেকে ১২% পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া এনআরবি ব্যাংক পিএলসি-এর ক্রেডিট কার্ডহোল্ডাররা নির্ধারিত ইএমআই কেনাকাটায় সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। দারাজ বাংলাদেশ সকল ক্রেতাদের অ্যাপ এবং নির্দিষ্ট ক্যাম্পেইন পেজ ভিজিট করে অফারগুলো উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে।

শেয়ার করুন