ইরানের কেরমান প্রদেশে মোসাদের ২১ গুপ্তচর আটক

প্রকাশ:

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই ধারাবাহিক গোয়েন্দা-অভিযানের মাধ্যমে জায়নবাদী ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সামরিক ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন সংবেদনশীল এবং গোপনীয় কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করত। সংগৃহীত এই গোপন তথ্য তারা সন্ত্রাসী মোসাদের কাছে পাচার করত বলে অভিযোগ রয়েছে।

ইরানের আধা-সরকারি ও বেসরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গোয়েন্দা বাহিনী কেরমান প্রদেশে চারজন সশস্ত্র অপরাধীকেও শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, যুদ্ধ ও শিকারের গোলাবারুদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।

শেয়ার করুন