রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১৯ জন

প্রকাশ:

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানায় এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৯ জন, রমনা বিভাগ থেকে ২৮ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২১টি মোবাইল, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা এবং ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

শেয়ার করুন