টিভির পর্দায় আজ ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্টসহ যেসব খেলা

প্রকাশ:

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ টিভির পর্দায় থাকছে বেশ কিছু উত্তেজনাকর ম্যাচ। দিনের শুরুতে দুপুর ১টায় সনি স্পোর্টস ২ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে কমনওয়েলথ গেমসের ১১তম দিনের খেলা।

ক্রিকেট ভক্তদের নজর থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দিকে। ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত ৮টায় পিটিভি স্পোর্টস এবং ট্যাপম্যাড অ্যাপে। একই সময়ে স্টার স্পোর্টস ৩ ও ফ্যানকোডে লঙ্কা প্রিমিয়ার লিগের ডাম্বুলা কিংস ও জাফনা কিংসের লড়াই সরাসরি সম্প্রচার করা হবে।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দুটি ম্যাচও আজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারীদের বিভাগে ট্রেন্ট রকেটস বনাম সানরাইজার্স লিডসের ম্যাচটি সরাসরি দেখা যাবে বিকাল ৪টায়। এছাড়া পুরুষদের বিভাগে ট্রেন্ট রকেটস ও সানরাইজার্স লিডসের ম্যাচটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং এমআই লন্ডন ও ম্যানচেস্টার সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচটি রাত ১১টায় স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি প্রচারিত হবে। গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে ভোর ৫টায় মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ও সান ফ্রান্সিসকো, যা সনি স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে।

ফুটবল ভক্তদের জন্য প্রিমিয়ার লিগ সামার সিরিজে লিভারপুল ও লিডস ইউনাইটেডের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে রাত ২টায়, যা দেখা যাবে ফ্যানকোডে।

শেয়ার করুন