পরীমণির বিয়ের খরচ বহনের ঘোষণা দিলেন শাহরিয়ার নাজিম জয়

প্রকাশ:

ঢালিউড অভিনেত্রী পরীমণি তার ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। এবার তিনি নতুন করে বিয়ের ঘোষণা দিয়ে আবারো চর্চায় উঠে এসেছেন। এই ঘোষণার প্রেক্ষিতে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, পরীমণি যদি সত্যিই বিয়ে করেন, তবে তিনি সেই বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব নেবেন।

ঘটনার সূত্রপাত হয় বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ড ফুটবল ম্যাচের আগে। মেসিভক্ত পরীমণি সেদিন ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করব, ফাইনাল।’ পরবর্তীতে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও তিনি আরেকটি পোস্ট দেন। সেখানে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে নায়িকা লেখেন, ‘হ্যারি কেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

পরীমণির এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এই আলোচনার মধ্যেই বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নিজের একটা ভুলের জন্য পরীমণির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে, তবে ভাই হিসেবে ওর বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।’ জয়ের এই ঘোষণাটি নেটপাড়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য ও আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নিজের একটা ভুলের জন্য পরীমণির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে, তবে ভাই হিসেবে ওর বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।’

শেয়ার করুন