শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচি ঘিরে নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

প্রকাশ:

শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড় এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। একই সময়ে সায়েন্সল্যাব মোড় এলাকায় ৫০ জনেরও বেশি পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের পরিকল্পনা অনুযায়ী, উত্তরা বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব এবং মগবাজার এলাকায় তারা প্রাথমিক সমবেত হবেন। সেখান থেকে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লংমার্চ শুরু করার কথা রয়েছে।

উল্লেখ্য, বুধবার দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন