১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহনে জ্বালাও-পোড়ার প্রতিবাদে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাবেশ ও বিক্ষোভ

প্রকাশ:

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার): নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান নৈরাজ্য, সহিংসতা এবং পরিবহন খাতে জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আজ বেলা ১১টায় ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-ঢাকা-৩২৭৩)-এর সাইনবোর্ড/চিটাগাং রোড উপকমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আরও বেগবান হয়। সমাবেশে বক্তারা পরিবহন খাতে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান এবং পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৩২৭৩ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নবী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন—

· নাহিদ হাসান নাসির, সাংগঠনিক সম্পাদক, ৩২৭৩ কেন্দ্রীয় কমিটি
· মোঃ শহীদ, প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
· শাহজাহান, সহ-দপ্তর, কেন্দ্রীয় কমিটি
· এম এ সামাদ সোহাগ, সিনিয়র সহসভাপতি, ৩২৭৩ উপকমিটি
· মাহাবুব হাসান, কার্যকরী সভাপতি, ৩২৭৩ উপকমিটি
· সায়েদুল ইসলাম সাধারণ সম্পাদক ৩২৭৩ উপকমিটি
· বাবু খাঁন, সাংগঠনিক সম্পাদক, ৩২৭৩ উপকমিটি
· লিমন শেখ, পরিবহন শ্রমিক নেতা
· কাজী শামীম, পরিবহন শ্রমিক নেতা
· শাহী ইমরান, পরিবহন শ্রমিক নেতা
· নূর ইসলাম, পরিবহন শ্রমিক নেতা
· বাবুল, পরিবহন শ্রমিক নেতা
· শরীফ হোসেন, সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, লিটন গাজী, মুন্না (পরিবহন শ্রমিক নেতা), সোহেল, আরমান, আলাল, হাফিজুল, রিয়াজ চৌধুরী প্রমুখ।

উক্ত প্রতিবাদ সমাবেশ মামুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পরিবহন খাতে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন