মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে জোড়া হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত সোহেল (৩৬) নামের একজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে জানান, দুটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।





